ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মক্কা কোরআন প্রতিযোগিতায় চাদের দখলে প্রথম স্থান

মধ্য আফ্রিকার ভূমিবেষ্টিত অর্ধ মরুর দেশ চাদ। চাদ অথবা শাদ নামে পরিচিত দেশটি স্বর্ণ ও ইউরেনিয়ামে সমৃদ্ধ। আয়তনের
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৯ সময়
মক্কা কোরআন প্রতিযোগিতায় চাদের দখলে প্রথম স্থান ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকার ভূমিবেষ্টিত অর্ধ মরুর দেশ চাদ। চাদ অথবা শাদ নামে পরিচিত দেশটি স্বর্ণ ও ইউরেনিয়ামে সমৃদ্ধ। আয়তনের দিক থেকে আফ্রিকার পঞ্চম বৃহত্তম হলেও স্বাধীন হওয়ার পর থেকেই দেশটিতে সহিংস ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান।


এসব কারণে অবকাঠামোগত দূর্বলতার পাশাপাশি দারিদ্রে জর্জরিত অবস্থা দেশটির। দেশটির সামাজিক সংকট ও স্বাস্থ্য খাতের অবস্থাও করুণ। এরই মাঝে দেশটির এক হাফেজে কোরআন বিশ্বমঞ্চ থেকে অর্জন করলো আন্তর্জাতিক পুরস্কার।


মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৫তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ শীর্ষস্থান অর্জন করেছেন চাদ প্রজাতন্ত্রের প্রতিযোগী মোহাম্মদ আদম মোহাম্মদ। প্রথম বিভাগে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ রিয়াল।


বুধবার (২০ আগস্ট) মসজিদে হারামে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মসজিদে হারামের ইমাম, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে-শায়খসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।


সুন্দর কণ্ঠে কেরাত, কোরআন হেফজ (পূর্ণ কোরআন ও ১৫ পারা গ্রুপ) ও তাফসির বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় হওয়া আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ১২৮টি দেশের ১৭৯ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শুরুর পর থেকে এবারই সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী অংশ নিয়েছে।


প্রতিযোগিতায় মোট চার মিলিয়ন রিয়াল পুরস্কার ছিল। এর বাইরে দশ মিলিয়ন রিয়াল আর্থিক পুরস্কার ছিল সব অংশগ্রহণকারীদের জন্য।


প্রতিযোগিতায় প্রথম বিভাগে সৌদি আরবের আনাস বিন মাজিদ আল হাজমি সাড়ে ৪ লাখ রিয়ালের দ্বিতীয় পুরস্কার এবং নাইজেরিয়ার সানুসি বুখারি ইদ্রিস ৪ লাখ রিয়ালের তৃতীয় পুরস্কার লাভ লোভ করেন।


দ্বিতীয় বিভাগে সৌদি আরবের মনসুর বিন মিতেব আল-হারবি ৩ লাখ রিয়ালের প্রথম পুরস্কার, আলজেরিয়ার আবদেল ওয়াদুদ বিন সুদাইরা ২ লাখ ৭৫ হাজার রিয়ালের দ্বিতীয় পুরস্কার এবং ইথিওপিয়ার ইব্রাহিম খাইরুদ্দিন মোহাম্মদ ২ লাখ ৫০ হাজার রিয়ালের তৃতীয় পুরস্কার জেতেন।


তৃতীয় বিভাগে দুই লাখ রিয়ালের প্রথম পুরস্কার ইয়েমেনের মোহাম্মদ দামাম আল-শুওয়াই, এক লাখ নব্বই হাজার রিয়ালের দ্বিতীয় পুরস্কার চাদের মোহাম্মদ কাউসি, এক লাখ আশি হাজার রিয়াল তৃতীয় পুরস্কার সেনেগালের বদর জানজ, এক লাখ সত্তর হাজার রিয়ালের চতুর্থ পুরস্কার আমেরিকার মোহাম্মদ আমিন হাসান এবং এক লাখ ষাট হাজার রিয়ালের পঞ্চম পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের কামাল মানসি।


এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন দুই কিশোর হাফেজ। ৩০ পারা বিভাগে হাফেজ আবদুল্লাহ আল মারুফ, আর ১৫ পারা বিভাগে হাফেজ বশির আহমদ।


গত বছর প্রতিযোগিতার ৪৪তম আসরে অংশ নিয়ে বাংলাদেশের দুই হাফেজ হাফেজ আনাছ বিন আতিক্ব ও হাফেজ মুয়াজ মাহমুদ জোড়া সাফল্য বয়ে এনেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ