ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

চট্টগ্রামে জুবায়ের হত্যাকাণ্ড, দেড় বছর পর ধরা পড়ল আসামি

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেফতার
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
চট্টগ্রামে জুবায়ের হত্যাকাণ্ড, দেড় বছর পর ধরা পড়ল আসামি ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।


বুধবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত রুবেল (২৮) চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা।


২০২৪ সালের ২০ সেপ্টেম্বর চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘর্ষে নিহত হন বায়েজিদ এলাকার বাসিন্দা ও সিটি গেটের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত জুবায়ের উদ্দিন বাবু (২৬)। ওইদিন সন্ধ্যায় খেলা শুরুর আগে রুবেলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুবায়েরসহ একাধিক দর্শক গুরুতর জখম হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।


পরদিন নিহতের ভগ্নিপতি বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


এর আগে একই মামলার আরেক আসামি মো. তারেককে গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।


র‌্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা রুবেলের অবস্থান শনাক্তে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতারকৃত আসামিকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান