ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণের আগেই ৯টি সিএনজিচালিত
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১০:৫৬ সময়
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণের আগেই ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে যায়।


বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছিলো। এসময় হঠাৎ বিস্ফোরণ হয়। বাস থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।


খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন