ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

৩০ অক্টোবরের মধ্যে বেরোবিকসু নির্বাচন, অনশন প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন —ইউজিসির প্রতিশ্রুতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বেরোবিকুস) নির্বাচনের দাবিতে বসা আমরণ অনশন ৫৯ ঘণ্টার
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
৩০ অক্টোবরের মধ্যে বেরোবিকসু নির্বাচন, অনশন প্রত্যাহার ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন —ইউজিসির প্রতিশ্রুতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বেরোবিকুস) নির্বাচনের দাবিতে বসা আমরণ অনশন ৫৯ ঘণ্টার মাথায় প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনও দিন নির্বাচনের ভোট গ্রহনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সোয়া ১০ টায় অডিও কলে অনশনরত শিক্ষার্থীদের সাথে যুক্ত হন বেরোবিকসু খসরা আইন চুড়ান্ত কমিটির প্রধান ইউজিসি সদস্য প্রফেসর তানজিম উদ্দিন খান। এসময় তিনি শিক্ষার্থীদের দাবির কথা শোনেন।


পরে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক করে ছাত্র সংসদ আইনটির খসরা চুড়ান্ত করে তা বেরোবি আইনে সংযুক্ত করতে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠাবো। এরপরই সেটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার।


তিনি বলেন, মূলত যে সময়টুকু লাগছে সেটা হলো আইনটি নির্ভুল করা। যাতে পরবর্তী সরকার এসে কোনও ভুল ধরতে না পারে। তার কথায় আস্বস্ত হয়ে শিক্ষার্থীরা আমরণ অনশন থেকে সরে আসার ঘোষণা দেন।


পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী শিক্ষার্থীদের ডাব খাইয়ে অনশন ভাঙ্গান। শিক্ষার্থীরাও ভিসিকে ডাব খাওয়ান।


নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা।


বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন জানান, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে। ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের ওয়াদা যথাযথভাবে পালন করেন। সেই আশা রাখছি। আমাদের ভাইদের যে প্রতিশ্রুতি দিয়ে আমরণ অনশন ভাঙানো হয়েছে, আমরা তার বাস্তবায়ন চাই।


উল্লেখ্য, গত রোববার (১৯ আগস্ট) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪ জন। অনশন বানচাল করতে প্রশাসনিক ও দলীয় অপচেস্টার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গেলো তিনমাস থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা