ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

গাজিপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০ সময়
গাজিপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ছবি : সংগৃহীত

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন।


নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পনীতে চাকুরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড় বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজিপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়।


সকাল আনুমানিক ১০টার দিকে গাজিপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়।


বাসন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’