ঢাকা | |

মাইলস্টোন ট্রাজেডি: বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায়
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৫, সকাল ৯:৯ সময়
মাইলস্টোন ট্রাজেডি: বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 


এসময় অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের সবার প্রতি ধন্যবাদ। এত দ্রুত সবকিছু জোগাড় করে এগিয়ে যাওয়া আমাদের জন্য সহজ ছিল না। এটি সামলানোর মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা বেশ বিপাকে পড়েছিলাম।


প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা রোগীর শরীরে হাত দেয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন, আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই।  


প্রসঙ্গত, মাইলস্টোনে মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নয় সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায় ব্রিটিশ সরকার। তারা গত ৯ আগস্ট ঢাকায় পৌঁছায়। ঢাকায় এসে তারা কেবল আহত রোগীদের চিকিৎসাই করেনি বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে।


এসময় একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। আমরা শুধু রোগীদের নয়, বরং বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।


শেষ পর্যায়ে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ দলকে ফলো-আপ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আগামী ২৪ আগস্ট ঢাকায় চিকিৎসা কার্যক্রম শেষ করে দলটি যুক্তরাজ্যে ফিরে যাবে। মাইলস্টোন দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য হলো চতুর্থ দেশ যারা চিকিৎসক দল পাঠিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর