ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: দুলু

চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫১ সময়
কিছু রাজনৈতিক ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: দুলু ছবি : সংগৃহীত

চলমান অস্থিরতার মাঝে কিছু রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন দাবি তুলে আগামী নির্বাচন বাধাগ্রস্ত ও পণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নাটোরের কানাইখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক জনসভায় এ কথা বলেন তিনি।


দুলু বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন ও ধ্বংস হওয়ার পথে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে গণতন্ত্রের পথেই ফিরে আসতে হবে। আগামী নির্বাচন যদি সময়মতো না হয়, তাহলে যাদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিস্টকে উৎখাত করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর ভোটের অধিকার ফিরে এসেছে, তা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?