ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, দেবে ৪ মিলিয়ন ইউরো

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।আজ
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ২:২২ সময়
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ, দেবে ৪ মিলিয়ন ইউরো ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে, বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।


এরপর মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে।


তিনি বলেছেন, গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইইউ, আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সাথে আরও আলোচনা হবে।


নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু