ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

হলে সিট অথবা আবাসন ভাতার দাবিতে চবির প্রশাসনিক ভবনে তালা

শতভাগ আবাসন সুবিধা অর্থাৎ হলে সিট অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
হলে সিট অথবা আবাসন ভাতার দাবিতে চবির প্রশাসনিক ভবনে তালা ছবি : সংগৃহীত

শতভাগ আবাসন সুবিধা অর্থাৎ হলে সিট অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ভেতরে থাকা ভিসি ও প্রো ভিসিকে অবরুদ্ধ করে রাখেন তারা।


রোববার (১৮ আগস্ট) বেলা আড়াইটার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।


এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান নেয়ার ঘোষণা দেয় তারা।


এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা।


শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা। বাধ্য হয়ে তাই আন্দোলনে নেমেছেন বলে দাবি শিক্ষার্থীরদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু