ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক নিয়েছে ইশরাক, দাবি স্ত্রীর

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৩ সময়
অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক নিয়েছে ইশরাক, দাবি স্ত্রীর

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য নিয়েছে বলে দাবি করেছে তার স্ত্রী কাজী আনিশা।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।


তিনি বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে। গোপীবাগ ইশরাকের বাসা। সে (ইশরাক) অপুকে দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে মনে করছি। তারা উপদেষ্টা আসিফ ও এনসিপির আহবায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল।


তিনি আরও বলেন, গতকালের ভিডিওটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেয়ার ১৪ দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে। চারদিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি