ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

এনসিপি নেতা নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার

আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫২ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫২ সময়
এনসিপি নেতা নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার ছবি : সংগৃহীত

আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


এর আগে, সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে দলটি।


কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


এর আগে, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের কল রেকর্ডিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ রয়েছে, যেখানে বন্দরে আন্দোলন দমাতে ৫ লাখ টাকা নেয়ার পর আরও ৫ লাখ নিতে বলছিলেন নিজাম।


তবে অভিযুক্ত নিজামের দাবি, এটি মে মাসের ঘটনা। রিফাত নামে একজনকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ডিং করে। নিজামের বিরুদ্ধে আগেও দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেয়ার অভিযোগ রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু