ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ভারতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৪ সময়
ভারতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ছবি : সংগৃহীত

দিল্লিতে সংবিধান রক্ষার বিক্ষোভ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ জ্যেষ্ঠ বিরোধী এমপিদের আটক করেছে পুলিশ।


সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ‘যোগসাজশ’-এর অভিযোগে বিরোধী দলগুলোর বিক্ষোভ সংসদ ভবনের সামনে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়ে। এসময় কংগ্রেস এর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।


রাহুল গান্ধীকে পুলিশ ভ্যানে বাসে তোলার সময় তিনি বলেন, এই লড়াই রাজনৈতিক নয়… এটি সংবিধান রক্ষার লড়াই। এটি ‘এক ব্যক্তি, এক ভোট’-এর অধিকারের জন্য।


দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার দীপক পুরোহিত আটকেট বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতজনকে আটক করেছেন সে বিষয়ে জানাননি।


তিনি বলেন, এই বিক্ষোভের পূর্বানুমতি ছিলো না বলে আটক করা হয়েছে।


এর আগে, সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থলের দৃশ্যে দেখা গেছে, বিপুলসংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং পুলিশ ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু