ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫১ সময়
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।


রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।


সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের তৃতীয় দিন ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


কেবাংসান বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবেন। এরপর প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তব্য দেবেন।


তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ সফরে বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার এবং রিজিওয়ানাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ-আরসিইপিতে যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হবে।


উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) তিন দিনের সফরে সেদেশে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি