ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

খাগড়াছড়িতে হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে চিকিৎসকদের দাবি, চিকিৎসায় কোনো
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৫, সকাল ৯:২৭ সময়
খাগড়াছড়িতে হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে চিকিৎসকদের দাবি, চিকিৎসায় কোনো ঘাটতি বা ত্রুটি ছিলো না। তারপরও অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, মেডিকেল অফিসার।

খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা ফারিয়া সুলতানাকে ৬ আগষ্ট সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জয়া চাকমা প্রসূতির পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করেন, তার সিজার করেন ডাক্তার নাদিয়া সুলতানা। 



সিজারের পর ফারিয়ার পেট ফুলে যায় এবং প্রেশার বেড়ে যায়, অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে অন্যত্র নিয়ে যেতে বললে ফারিয়াকে রাতেই চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়, সেখানে ৭ই আগস্ট মারা যায় সে। স্বজনদের অভিযোগ চিকিৎসকদের অবহেলায় মারা গেছে ফারিয়া।  


তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা।  


ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু