ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ আগস্ট
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৫২ সময়
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ আগস্ট ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হবে। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৮ আগস্ট পর্যন্ত।


বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে বলে জানা গেছে।


রোববার (১০ আগস্ট) দুপুরে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং অননুমোদিত অবকাঠামো নির্মাণ প্রতিরোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় যৌথ উদ্যোগ এবং সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা থেকে সৃষ্ট উত্তেজনা প্রশমন বিষয়ে এ বারের সম্মেলনে আলোচনা হবে।


এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হবে বলে জানা গেছে।


উল্লেখ্য, সর্বশেষ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু