ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

আ. লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে: মঞ্জু

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ৩:১ সময়
আ. লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে: মঞ্জু ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় ভোট ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারের কী ক্ষমতা আছে? এমন প্রশ্নও রাখেন তিনি।


রোববার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আইপিডি আয়োজিত অন্তবর্তীকালীন সরকারেরর এক বছর: মন্ত্রণালয়ভিত্তিক পর্যালোচনা শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি।


এবি পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও জুলাই অভুত্থান রক্ষায় আগামী ৫ বছর দেশে স্থিতিশীল সরকার দরকার।


অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া বলেন- নির্বাচিত সরকার না থাকায় মন্ত্রণালয়গুলো এখন জবাবদিতাবিহীন পরিস্থিতিতে আছে। এসময় সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এছাড়া জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ ঘোষণা দেয়া হলেও বাস্তবায়ন কীভাবে হবে সেই প্রশ্নের উত্তর মিলেনি এখনো। জুলাই সনদে আইনে ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশ অন্ধকারে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা