ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি: সিপিডি

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ২:১৭ সময়
দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি: সিপিডি ছবি : সংগৃহীত

দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে-এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল। রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীতে সিপিডি আয়োজিত ‘অন্তবর্তী সরকারের ৩৬৫ দিন’র পর্যালোচনা শীর্ষক সেমিনারে, এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।


চলতি বছরে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, ডিজিটাল ব্যাংক নিয়ে এ মাসেই নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে। যাতে আগ্রহী প্রতিষ্ঠান আবেদন করতে পারে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতি এখনও অনেক বেশি। তাই দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে রিলিফ কার্যক্রম শুরু করার পরামর্শ দেন সিপিডির গবেষকরা।


তারা বলেন, মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে। সার্বজনীন স্বাস্থ্য বিমা চালুর কথা বলা হয়েছিল। কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয়া হয়নি। নতুন মার্কিন শুল্ক নীতির কারণে রপ্তানি পণ্যে বৈচিত্র আনার বিষয়টিতে আরো অনেক বেশি গুরুত্ব দেয়ার তাগিদ দেন বক্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু