ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

এবার সরকারি স্কুলে আবায়া পরা নিষিদ্ধ করছে ফ্রান্স

ফ্রান্স সরকার পরিচালিত স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীরা পুরো শরীর ডেকে রাখা ঢিলেঢালা আবায়া পোশাক আর পরতে পারবেন না। কারণ
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৩, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৩, সকাল ৯:৪২ সময়
এবার সরকারি স্কুলে আবায়া পরা নিষিদ্ধ করছে ফ্রান্স ছবি : সংগৃহীত
ফ্রান্স সরকার পরিচালিত স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীরা পুরো শরীর ডেকে রাখা ঢিলেঢালা আবায়া পোশাক আর পরতে পারবেন না। কারণ সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স।  রোববার (২৭ আগস্ট) ফরাসি শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। 

আগামী সেপ্টেম্বর থেকে ফ্রান্সে নতুন স্কুল মৌসুম শুরু হতে চলেছে এবং এর মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা দেওয়া হলো। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফ্রান্স এর আগে ২০০৪ সালে স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ করেছিল এবং ২০১০ সালে জনসমক্ষে পুরো মুখের পর্দার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফ্রান্সে ৫০ লাখ মুসলিম রয়েছেন এবং এই ধরনের সিদ্ধান্ত এর আগে পশ্চিম ইউরোপের এই দেশটির শক্তিশালী এই সম্প্রদায়ের বহু মানুষকে ক্ষুব্ধ করেছিল।

টিভি চ্যানেল টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, স্কুলে আবায়া আর পরা যাবে না। কেউ যখন শ্রেণীকক্ষে প্রবেশ করবে, তখন শুধুমাত্র তাদের পোশাক দেখে শিক্ষার্থীদের ধর্ম শনাক্ত করা যাবে না।

পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফরাসি স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্কের পরে এই পদক্ষেপ নেওয়া হলো। আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা রয়েছে এবং তখন থেকেই নতুন এই নিয়মটি প্রয়োগ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি