ঢাকা | |

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৫, দুপুর ১১:২ সময়
চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল ছবি : সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার (১১ আগস্ট) এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।


আজ রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়েছে ট্রাইব্যুনাল।


এর আগে, আজ সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।


প্রসঙ্গত, গত ২১ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ