ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির

নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩১ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩১ সময়
নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির ছবি : সংগৃহীত

নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা।


শনিবার (৯ আগস্ট) নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এ ঘটনা ঘটে।


জানা গেছে, এদিন দুপুর ১২টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেয়।


সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকেন তারা। একপর্যায়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হট্টগোলে জড়িয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের বসার জায়গার ব্যবস্থা করলে শান্ত হয় পরিস্থিতি।


অন্যদিকে শহরের বড় হরিশপুরে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের মাধ্যমে আমন্ত্রিত হয়ে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে যায় বিএনপির নেতৃবৃন্দ। স্টেডিয়ামের ভেতরে প্রবেশের সময় তাদের বাধা দেয় ডিবি পুলিশ। এসময় বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন।


এ বিষয়ে ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে বিএনপি নেতাদের প্রবেশে বাধা দেয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে একসাথে সকল নেতাকর্মীদের ভেতরে প্রবেশ না করার অনুরোধ করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু