ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাত, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৭ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৭ সময়
আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাত, এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না ছবি : সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ এখনও ভীত। 


শনিবার (৯ আগস্ট) সকালে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 


তিনি বলেন, গত পাঁচ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না।


কিন্তু পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান সেটি সম্ভব হবে না। 


সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি কমিশনার বলেন, আমরা কাজ করছি। ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন প্লিজ।


তিনি বলেন, আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি কিন্তু ডিটেকশন (শনাক্ত) করেছি। অপরাধ ঠেকাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের কাছে আমি একটিমাত্র অনুরোধ করব— আপনারা পুলিশকে আবারো কাজ করার সুযোগ করে দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু