ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়ালো ভারত, খুশি ওপারের ব্যবসায়ীরা

বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে এ
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা বাড়ালো ভারত, খুশি ওপারের ব্যবসায়ীরা ছবি : সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এমন খবরে ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা।


জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। ২০২৪ এর পাঁচ আগস্টের পর দীর্ঘ এক বছর ধরে ভিসানীতির মারপ্যাচে ভারতে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা অনেকটাই কমে যায়। এতে মাথায় হাত পরে ভারতীয় ব্যবসায়ীদের। রুটি-রুজি হারিয়ে অনেকেই চলে যান ভিন্ন জীবিকায়।


এতে কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, ভারতের রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। এর প্রভাবে ক্ষতির মুখে পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত।


তবে, ভিসানীতি সহজ করায় আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি ওপারের ব্যবসায়ীরা। বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা হাসপাতাল কতৃপক্ষের। একই আশা হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার