ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫০ সময়
ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়ায় এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ওই গ্রামের মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক গোবিন্দ রায়ের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে দুজনেই ইঁদুর মারার বিষ খান। পরে স্বজনরা দ্রুত তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


পরিবার সূত্রে বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঢাকা পোস্টকে বলেন, দাম্পত্য কলহের জেরে ইঁদুর মারার বিষ খাওয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু