ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৭ সময়
আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: মেজর হাফিজ ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে বিএনপি হয়তো জয়লাভ করবে। আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গিয়ে তা করলেন ১৫ দিনও টিকবে না।

মেজর হাফিজ উদ্দিন বলেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। জুলাই-আগস্টে আল্লাহর গজব পড়েছিল আওয়ামী লীগের ওপর।



‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৯ আগস্ট) সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন।


বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। সভায় খুলনা জেলা ও মহানগরীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু