ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

সাংবাদিকের সুরক্ষায় ব্যর্থ হওয়ায় জিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, ১৫ দিনে চার্জশিটের আশ্বাস

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৩ সময়
সাংবাদিকের সুরক্ষায় ব্যর্থ হওয়ায় জিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, ১৫ দিনে চার্জশিটের আশ্বাস ছবি : সংগৃহীত

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া ক্ষমা প্রার্থনা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।


শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ছিনতাইচেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে পেশাদার অপরাধী চক্র হত্যা করে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে।


এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ।


এদিন সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্রের ছিনতাই দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের সাংবাদিক তুহিনকে। গতরাতে তুহিন হত্যাকাণ্ডের অন্যতম আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা থেকে গ্রেফতারের পর এ তথ্য জানায় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা