ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে 'সরকার বিরোধী' স্লোগান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে 'জয় বাংলা ও সরকার বিরোধী' বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে। রাতের আঁধারে
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৩ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৩ সময়
শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে 'সরকার বিরোধী' স্লোগান ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে 'জয় বাংলা ও সরকার বিরোধী' বিভিন্ন স্লোগান লেখা দেখা গেছে। রাতের আঁধারে কারা এসব লিখেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের দেয়ালের কয়েক জায়গায় লেখা স্লোগান নজরে আসে।


সরেজমিনে দেখা গেছে, বেশ কিছু জায়গায় দেয়ালে লাল ও কালো রঙের কালি দিয়ে 'জয় বাংলা', 'হটাও ইউনূস বাঁচাও দেশ' এবং 'চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ' এমন স্লোগান লেখা হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি ও ভিডিও পোস্ট করায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র আভাস পাওয়া যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন।


ভোলাহাট উপজেলা ছাত্রদলের নেতা হাবিব মেসবাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে তাদের লোকজন দিয়ে দেয়ালে সরকারবিরোধী স্লোগান লিখেছে।


তিনি বলেন, উপজেলার শান্ত পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এরা নিষিদ্ধ সংগঠন সরকারের পক্ষ থেকে যাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তারা কীভাবে সাহস পাচ্ছে দেশকে অশান্ত করতে। তিনি দুষ্কৃতিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।


ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমি সকাল থেকে জেলা সদরে আছি। দেয়াল লিখনের বিষয়ে আমার জানা নাই, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু