ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

হাতিয়ায় ৯ আগ্নেয়াস্ত্র, ২৯ হাতবোমাসহ আটক এক

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, সকাল ৯:১৩ সময়
হাতিয়ায় ৯ আগ্নেয়াস্ত্র, ২৯ হাতবোমাসহ আটক এক ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নিজাম নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ২৯টি হাত বোমা ও ৩টি দেশীয় দা জব্দ করা হয়।


শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এক প্রেসবিফিং এর মাধ্যমে এ তথ্যগুলো নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার রিফাত আহমেদ।


এরআগে, চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছঘাটের বিসমিল্লাহ মৎস্য আড়ৎ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক নিজাম (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।


কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজার মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ আড়ৎ থেকে নিজামকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার আড়তে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দা ও হাতবোমাগুলো জব্দ করা হয়। নিজাম দীর্ঘদিন থেকে ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।


লে. কমান্ডার রিফাত আহমেদ বলেন, ডাকাত আবু বকর সিদ্দিক নিজামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?