ঢাকা | |

রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয়
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ছবি : সংগৃহীত

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করে।


আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে বিজিবি জানান।


বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।


তিনি জানান, বিজিবির রাঙামাটি সেক্টরের অধীনে পরিচালিত বগাখালীসহ সীমান্তগুলো অনেক দুর্গম এলাকায় অবস্থিত৷ সীমান্তবর্তী হাটবাজারগুলো নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। অবৈধভাবে ভারতীয় চোরাকারবারি বাজারে প্রবেশ করে চোরাচালান, মাদক কারবারিসহ নানা অপরাধ করার সুযোগ খুঁজে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি দেশের সার্ভভৌমিত্ব রক্ষা এবং চোরাচালানরোধে সর্বদা সচেষ্ট রয়েছে।


আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর