ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

মাদারীপুরে ভিমরুলের কামড়ে নিভে গেলো শিশুর জীবন

মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
মাদারীপুরে ভিমরুলের কামড়ে নিভে গেলো শিশুর জীবন ছবি : সংগৃহীত

মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু।


বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় জেলা শহরের  নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।


নিহত আলিফা মধ্যেরচর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।


স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যেরচর এলাকায় বাড়ির পাশের রাস্তায় অপর এক শিশুর সাথে খেলা করছিল আলিফা। এ সময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হঠাৎ ভিমরুল এসে শিশু দুটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত দুজনকে উদ্ধার করে জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিফার মৃত্যু হয়।


ভিমরুলের কামড়ে আহত অপর শিশুটি অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা