ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, মূল লক্ষ্য সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৮ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৮ সময়
সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, মূল লক্ষ্য সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা।


আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। এরপর সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া ৮৫টি বাস্তবায়নের পথে, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। আরও ১০টি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা হবে।


তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যেন ন্যায়বিচার পান, সে বিষয়টিও নিশ্চিত করবে সরকার।


এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে আলোচনায় দক্ষতার পরিচয় দেয়ায় উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়েছে।


আর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা