ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

নওগাঁয় হত্যা মামলার ২২ বছর পর তিন আসামির যাবজ্জীবন

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ৮
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৮ সময়
নওগাঁয় হত্যা মামলার ২২ বছর পর তিন আসামির যাবজ্জীবন ছবি : সংগৃহীত

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চারজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।



‎বুধবার (৬ আগষ্ট) মামলার রায় প্রাদন করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।


মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামি পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।



‎যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।


বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলো দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মো. আলিম ওরফে আলম। মামলা থেকে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছা. কহিনুর বেগম, মোছা. মরিয়ম বিবি এবং মোছা. কমেলা বেগম।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালে ৩০ আগস্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়।


তে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।


ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন ও আরও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামিকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালীন সময়ে সায়েদা নামে এক আসামি মারা যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা