ঢাকা | |

ওএসডি হওয়া পুলিশের ৭৬ কর্মকর্তাকে পদায়ন

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন করা হয়েছে।বুধবার (৬ আগস্ট)
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৫ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৫ সময়
ওএসডি হওয়া পুলিশের ৭৬ কর্মকর্তাকে পদায়ন ছবি : সংগৃহীত

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন করা হয়েছে।


বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, রাজশাহীর সারদায় সংযুক্ত, পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর