ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

জাগপার ঘেরাও কর্মসূচি বাড্ডাতেই আটকে দিলো পুলিশ

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায়
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৩ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, দুপুর ৪:১৩ সময়
জাগপার ঘেরাও কর্মসূচি বাড্ডাতেই আটকে দিলো পুলিশ ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানেই রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।


আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশান-বাড্ডা লিংক রোড আটকে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।


সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত ভারতীয় দূতাবাস শেখ হাসিনাকে দেশে ফেরতের ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।


সড়ক আটকে বিক্ষোভ করায় রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা।


এর আগে, সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা