ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে হলের প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ‘বিজয় ফিস্ট’ আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের খাবার খেয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে হলের প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ‘বিজয় ফিস্ট’ আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের খাবার খেয়ে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।


মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে থেকে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


হলের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, আগেরদিন রাতে রান্না করার ফলে বেশিরভাগ খাবার নষ্ট হয়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়ার পর বিকেল থেকেই তাদের পেটের সমস্যা শুরু হয়। অনেকের  খাবারের প্যাকেটে মধ্যে চুল, পোকা, মুরগির অবশিষ্ট অংশ পাওয়া গেছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।


হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, দুপুরে খাওয়ার পর থেকেই হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আমার রুমের দুইজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ।


হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, বিজয় ফিস্ট উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে দেয়া খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর অনেকের পেট ব্যাথা, পেট ফুলে যাওয়া, বমি, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।


তবে এ বিষয়ে জানতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু