ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

‘ভোটের আগ পর্যন্ত পরাজিত শক্তি বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো সুযোগ যাতে না পায় সেদিকে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৭ সময়
‘ভোটের আগ পর্যন্ত পরাজিত শক্তি বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে’ ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো সুযোগ যাতে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারা ভোটের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। কিন্তু নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটবে।


মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর  ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।


প্রধান উপদেষ্টা বলেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাহিরে এবং ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


এছাড়াও, আজকের ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলে ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।


প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হতে পারে। সে হিসেবে বলা যায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে।


এর আগে, গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এক ধরনের ধারণা পাওয়া গিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের সময় নিয়ে অনেকটা নিশ্চিত হতে পারলো দেশের মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই