ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদও
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, সকাল ৯:৬ সময়
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদও জানিয়েছে দলটি।


মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, প্রধান উপদেষ্টার ইসিতে চিঠি দেয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্যোদুল্যমানতা কেটে যাবে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। এ সময় আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের যথাযোগ্য জায়গায় সেটি স্থাপন করা হবে। পাশাপাশি জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়ায় আমরা খুশি। এটি আমাদের প্রাণের দাবি ছিল। আহত ও ক্ষতিগ্রস্তদের আইনি ও রাষ্ট্রীয় সহযোগিতার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।


এ সময় ঐক্যমতের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।


এদিকে, আজকের ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।


এর আগে, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই