ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় নেত্রকোণার মদন উপজেলায় ৫০০টি তালের চারা রোপণ করা হয়েছে।রোববার (৩ আগস্ট)
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩৪ সময়
বজ্রপাতে মৃত্যুর হার কমাতে হাওরে ৫০০ তালগাছ রোপণ ছবি : সংগৃহীত

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় নেত্রকোণার মদন উপজেলায় ৫০০টি তালের চারা রোপণ করা হয়েছে।


রোববার (৩ আগস্ট) দুপুরে নেত্রকোণার হাওর অধ্যুষিত মদন উপজেলার ফেকনি-ভাটি-মনমেহরপুর সংযোগ সড়কের দুই পাশে ৫০০  তালের চারা রোপণ করে, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। চারা রোপণ কর্মসূচির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, জেলা প্রশিক্ষণ অফিসার ড. চন্দ্র কুমার মহাপাত্র, অতিরিক্ত উপ-পরিচালক মুকশেদুল হক, মদন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান মিজান, স্কয়ার ক্রপ কেয়ার এর সেলস্ কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, জোনাল সেলস্ ম্যানেজার শ্রীকান্ত ঘোষ এবং ফিল্ড ম্যানেজার মো. মাহবুবুর রহমান, স্থানীয় কৃষকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ ‌‘বজ্রপাত’ প্রতি বছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি। তার মধ্যে বাংলাদেশ রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিগত ৪০ বছরে আমাদের দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণি, যারা খোলা মাঠে কাজ করেন।


আয়োজকরা জানান, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণ একটি কার্যকরী পদক্ষেপ। তালগাছ লম্বা এবং এর বাকলে কার্বনের স্তর বেশি থাকায়, এটি বজ্রপাতকে আকর্ষণ করে এবং ভূমিতে নিরাপদভাবে বিদুৎ প্রবাহ ঘটাতে সাহায্য করে। এজন্যই বজ্রপাত প্রবণ এলাকায় বেশি করে তালগাছের চারা রোপণ করা উচিত।


জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যানুযায়ী নেত্রকোণায় গত সাত বছরে বজ্রপাতে ৬৪ জন মারা গেছেন। যাদের বেশিরভাগই কৃষক ও হাওরাঞ্চলের বাসিন্দা। চলতি বছরের জুলাই পর্যন্ত ৯ জন বজ্রপাতে মারা গেছেন।


নেত্রকোণা ছাড়াও একই সাথে লালমনিরহাট ও সিলেট জেলাতে একই কর্মচি পালন করা হয়। এর আগে পাবনার চাটমোহর ও সুনামগঞ্জের তাহিরপুরে তালের চারা রোপণ করা হয়। দেশের বিভিন্ন জায়গায় তালের চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু