ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের মধ্যে বণ্টনের দাবি

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩২ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩২ সময়
মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের মধ্যে বণ্টনের দাবি ছবি : সংগৃহীত

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

সোমবার (৪ আগস্ট) দক্ষিণখানে মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। 



এসময়  হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহিদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহিদদের রক্ত বৃথা যাবে না। জুলাই আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আগামীতে বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করা জরুরি। জুলাই আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আহত ও নিহতদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।


শহিদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান।


এর আগে, নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতার্কিক শহিদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিবেট ফর ডেমোক্রেসি। ডিএফডির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন রাজধানীর ঢাকা কলেজ, বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।


এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনীর কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু