ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন হয়নি: টিআইবি

দেশে রাজনৈতিক সংস্কৃতির কোন মৌলিক পরিবর্তন হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ৩:৪০ সময়
রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তন হয়নি: টিআইবি ছবি : সংগৃহীত

দেশে রাজনৈতিক সংস্কৃতির কোন মৌলিক পরিবর্তন হয়নি। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (৪ আগস্ট) টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। রাজনৈতিক দলগুলোতে কার্যকর কোন সংস্কার হয়নি। র‍্যাব এবং গোয়ান্দাসংস্থাগুলোর সংস্কার হয়নি, যা দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা সরকারের সবচেয়ে দুর্বল জায়গা। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 



তিনি বলেন, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। তারা নিজেদেরকে আন্দোলনের প্রধান শক্তি দাবি করে তারাও আগের মতোই অন্যান্য রাজনৈতিক দলের ওপর বলপূর্বক সংস্কৃতির মধ্যে রয়ে গেছে। মব সন্ত্রাসের কথাও উল্লেখ করেন ড. ইফতেখারুজ্জামান। 


তিনি আরও বলেন, এখন নিজেদেরকে ক্ষমতায়িত ভাবছে তারা কিছু অর্জন করেছে, তাই তারা যা চাইবে তাই হতে হবে-এমন ভাবনাও কর্তৃত্ববাদী আচরণ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই বলেও মত তার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু