ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

আন্তর্জাতিক মানের স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রমে চলবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গতানুগতিক বিশ্ববিদ্যালয় হবে না। আন্তর্জাতিক মানের অবকাঠামো, স্কুলভিত্তিক
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ২:২১ সময়
আন্তর্জাতিক মানের স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রমে চলবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গতানুগতিক বিশ্ববিদ্যালয় হবে না। আন্তর্জাতিক মানের অবকাঠামো, স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।


সোমবার (৪ আগস্ট) সকালে এ বিষয়ক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি কলেজকে চারটি স্কুল বা অনুষদে ভাগ করা হয়েছে।


এগুলোর মধ্যে স্কুল অব সায়েন্স পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজ থেকে।


স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজে পরিচালিত হবে স্কুল অব বিজনেস স্টাডিজ।


স্কুল অব ল অ্যান্ড জাস্টিস কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে পরিচালিত হবে।


নতুন এ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইন এবং ৬০ শতাংশ অফলাইনে (সশরীরে) অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।


স্নাতক পর্যায়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এ বছর যেসব শিক্ষার্থী ভর্তি হবে তারা বিদ্যমান কাঠামোতে পড়াশোনা করবে। আইন পাশ হলে আগামী বছর থেকে নতুন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর প্রক্রিয়া চালু হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা