ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দীর্ঘদিন পর উর্ধ্বমুখী পুঁজিবাজার

দীর্ঘ দিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের পুঁজিবাজার। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিতে বাড়ছে সূচক
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৯ সময়
দীর্ঘদিন পর উর্ধ্বমুখী পুঁজিবাজার ছবি : সংগৃহীত

দীর্ঘ দিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের পুঁজিবাজার। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিতে বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ।


দুই মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে সাড়ে ৯শ’ পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার মাইলফলক।


বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৭ লাখ কোটি টাকার ওপরে। পুঁজিবাজারের ধারাবাহিক দর বৃদ্ধিতে খুশি বিনিয়োগকারীরা। খারাপ কোম্পানির দাম বাড়িয়ে কেউ যেন বাজার অস্থির করতে না পারে সেদিকে নজর দেয়ার দাবি জানিয়েছেন তারা।


পুঁজিবাজারে শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন— বিএসইসি’র মুখপাত্র আবুল কালাম। বলেন, বাজারে কোন হস্তক্ষেপ নেই তবে তদারকি অব্যাহত আছে। কারসাজির মাধ্যমে অযৌক্তিকভাবে কোন কোম্পানির দাম বাড়নো হলে ব্যবস্থা নেয়া হবে দ্রুততম সময়ের মধ্যেই।


সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির বিভিন্ন সূচকের উন্নতি এবং সুদের হার কমে আসার প্রবণতায় ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। দাম বৃদ্ধির তালিকায় ভালো কোম্পানির সংখ্যা বৃদ্ধিতে সামনের দিনেও এটি অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প