ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাশের দেশে বসে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২২ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২২ সময়
পাশের দেশে বসে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে যড়যন্ত্র করছে। তাদের সেসব যড়যন্ত্র মোকিবালা করতে হবে।’

রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশের সূচনায় জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। এর আগে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্মরণ করেন সংগঠনের সেসব নেতাকর্মীদের, যারা গত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছেন।

দুপুর ৩টায় সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেই মঞ্চে ছিলেন বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শুরুর প্রায় এক ঘণ্টা আগেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকা ভরে ওঠে বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী-সমর্থকে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারকার সমাবেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়া বিভিন্ন ইউনিট ও জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ