ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, চাইলে নিতে পারবে পরিবার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া নিহতদের মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৬ সময়
জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, চাইলে নিতে পারবে পরিবার ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রায়েরবাজার গণকবরে দাফন হওয়া নিহতদের মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে শহীদদের পরিবার চাইলে মরদেহগুলো গ্রামে নিতে পারবেন বলেও জানান তিনি।


শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।


রায়েরবাজার গণকবরে ১১৪ জনের কবর দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।


যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পরিবার চাইলে কবর থেকে তুলে মরদেহগুলোর ময়নাতদন্তও করা হবে। নিহতদের গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।


এর আগে, রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনভাবেই ছাড় পাবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে, তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।


পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না— গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে তাতে কোনো শঙ্কার কারণ দেখছি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু