ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আগামীকাল শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি

জুলাই পদযাত্রা শেষে আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
আগামীকাল শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি ছবি : সংগৃহীত

জুলাই পদযাত্রা শেষে আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনার প্রাঙ্গণে আসার আহ্বান জানিয়েছে দলটি।


শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানায়, বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনা, চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি ঘোষণা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।


বিবৃতিতে বলা হয়, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে। কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবি মানুষের সঙ্গে। সেখানে এনসিপি’র নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।


২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি