ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

জামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার শুরু

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অপারেশন শুরু হয়েছে। তার হার্টের ব্লক চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:৪৩ সময়
জামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার শুরু ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অপারেশন শুরু হয়েছে। তার হার্টের ব্লক চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে।


জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম আমার দেশকে জানান, শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮ টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছেন। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।


এর আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার। এ দিন সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে।


এর আগে এনজিওগ্রামে তার হার্টের আর্টারিতে কম বেশি ৬ টার মত ব্লক ধরা পড়েছে। এরমধ্যে তিনটি ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মত। তার চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


শুক্রবার জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। জামায়াতের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা