ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন পুতিন ও জেলেনস্কির বৈঠক ‘খুব শিগগিরই’ হবে: ট্রাম্প খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

হিংসা বাদ দিয়ে সুন্দর রাজনীতির চর্চা করতে হবে: ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা হিংসা-বিদ্বেষ এবং যে হিংসাত্মক
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১০:২৮ সময়
হিংসা বাদ দিয়ে সুন্দর রাজনীতির চর্চা করতে হবে: ইশরাক হোসেন ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা হিংসা-বিদ্বেষ এবং যে হিংসাত্মক রাজনীতি, তা বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সবাই আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশাপাশি সহাবস্থান করে বসবাস করব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দেব। জনগণ ভোট দিয়ে যে রাজনৈতিক দলকে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে, সেই দলকে আমরা মেনে নেব।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।



ইশরাক হোসেন বলেন, আজ বর্তমান সরকার এবং তাদের নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের উদ্দেশে বলব, আপনারা হিংসা-বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ, আপনারা সেই দিকে মনোযোগী হন। আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতাদের প্রতি কটূক্তি বন্ধ করেন। এটার জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেনি।


তিনি আরও বলেন, এই বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি, ইনশা আল্লাহ।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু