ঢাকা | |

তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা

মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ২৪
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:১১ সময়
তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

একইসাথে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়ও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। তবে, নদী কিংবা সমুদ্র বন্দরে নেই কোনো সতর্কতা সংকেত।



ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা