ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি থাকা বিষয়গুলো নিয়ে আগামীকাল
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৫, সকাল ৯:৯ সময়
সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ ছবি : সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সংসদে নারী আসনসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি থাকা বিষয়গুলো নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আলোচনা হবে। তাছাড়া, কিছু বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।


বুধবার (৩১ জুলাই) ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।


আলী রীয়াজ বলেন, সংসদে নারী আসন একশতে উন্নীত করা নিয়ে প্রায় সকল দল একমত। দুয়েকটি দল নোট অভ ডিসেন্ট দিয়েছেন। নারী প্রতিনিধিত্ব বাড়াতে কিছু দলের নোট অভ ডিসেন্ট থাকলেও সিদ্ধান্ত নেয়া গেছে।


এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিদ্যমান সংরক্ষিত আসন বহাল রেখে সংবিধান সংশোধন করা হবে। এই পদ্ধতিতে ন্যূনতম নারী সদস্য ৩৩ শতাংশ না হওয়া পর্যন্ত ৫% নারী সদস্য মনোনয়ন অব্যাহত রাখবে। সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বহাল থাকবে।


কমিশনের সহ সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিয়োগ দিতে পারবেন। এমন বিধান রাখার প্রস্তাব দেয়া হয়েছে।


সবশেষ তিনি বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনা শেষ করতে পারব বলে আশা করছি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় ঐকমত্য হওয়া বিষয়গুলো দলগুলোকে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই