ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির, কাল গেজেট

ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুর জেলায় ১টি আসন বৃদ্ধি এবং বাগেরহাট জেলায় ১টি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির, কাল গেজেট ছবি : সংগৃহীত

ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুর জেলায় ১টি আসন বৃদ্ধি এবং বাগেরহাট জেলায় ১টি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। এই সুপারিশের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।


বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।


তিনি বলেছেন, এই দুই জেলায় আসন বাড়ানো ও কমানোর বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) গেজেট আকারে প্রকাশ করা হবে।


এ নির্বাচন কমিশনার আরও বলেন, ৪২টি আসনের আবেদনের প্রেক্ষিতে ছোট-বড় সংশোধনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুননির্ধারণের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ১০ আগস্টের পর দাবি, আপত্তি গ্রহণের ওপর শুনানি হবে। এরপর বিষয়টি চূড়ান্ত করবে কমিশন।


সীমানা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, তিনশত আসনে গড়ে ৪ লক্ষ ২০ হাজার ভোটার রয়েছে। আইন অনুযায়ী সব আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিষয় তুলে ধরে আগের সীমানা যাচাই-বাছাই করা হয়েছে। তবে ১ টি, ২টি ও ৩টি আসন বিশিষ্ট জেলাগুলোকে রাখা হয়নি। সবচেয়ে বেশি ভোটারের জেলা গাজীপুরে ১টি আসন বৃদ্ধি ও সবচেয়ে কম আসনের জেলা বাগেরহাটে ১টি আসন কমানোর সিদ্ধান্ত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু