ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন পুতিন ও জেলেনস্কির বৈঠক ‘খুব শিগগিরই’ হবে: ট্রাম্প খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে: ইসি অনোয়ারুল

সর্বোচ্চ র‍্যাংকিং হিসেবে ভোটার সংখ্যা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ছে এবং সর্বনিম্ন জেলা বাগেরহাটে একটি কমছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৮ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৮ সময়
আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে: ইসি অনোয়ারুল ছবি : সংগৃহীত

সর্বোচ্চ র‍্যাংকিং হিসেবে ভোটার সংখ্যা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ছে এবং সর্বনিম্ন জেলা বাগেরহাটে একটি কমছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।


বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


 

ইসি আনোয়ারুল বলেন, ‘সবচেয়ে বেশি ভোটার যেই জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি।’

 

তিনি আরও বলেন, ‘গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।’

 

৩৯টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেয়া হবে।’


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, ‘সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। আগামীকালের মধ্যে প্রকাশ হবে।’

 

এই কমিশনার বলেন, ‘সীমানা নির্ধারণে ইসি ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল। তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন। ১, ২, ৩ আসন বিশিষ্ট জেলাকে ভাঙার সুযোগ নেই। এসব জেলার সীমানা বৃদ্ধি বা হ্রাসের বিবেচনায় নেয়া হয়নি।’

 

২৫০ এর কাছাকাছি জেলার সীমানা পুনঃনির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু